শিরোপা জয়ের দিনও বাভুমাদের ‘চোকার্স’ বলে স্লেজিং করেছিল অস্ট্রেলিয়া
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলাকালীন এক অস্ট্রেলিয়ান খেলোয়াড় সাউথ আফ্রিকাকে ‘চোকার্স’ বলে কটাক্ষ করেছিলেন। ম্যাচশেষে বিষয়টি জানিয়েছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলাকালীন এক অস্ট্রেলিয়ান খেলোয়াড় সাউথ আফ্রিকাকে ‘চোকার্স’ বলে কটাক্ষ করেছিলেন। ম্যাচশেষে বিষয়টি জানিয়েছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা।
লর্ডসের সবুজ গালিচা তখন সাক্ষী ইতিহাসের। সাউথ আফ্রিকা কাটিয়ে ফেলেছে ২৭ বছরের দীর্ঘ তৃষ্ণা। গ্যালারির এক কোনায় বসে আবেগে কাঁপছিলেন এবি ডি ভিলিয়ার্স। পাশে তার দুই সন্তান, যাদের চোখে তখনও হয়তো পুরোটা উপলব্ধি আসেনি, কিন্তু বাবার চোখে ছিল আনন্দের জল!
অবশেষে কেটে গেল সাউথ আফ্রিকার দীর্ঘ অভিশাপ। ক্রিকেট ইতিহাসের পাতায় প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি ছুঁয়ে দেখল প্রোটিয়ারা। শনিবারের ম্যাচে অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইতিহাস গড়ল তারা। ১৯৯৮ সালের আইসিসি নকআউট ট্রফির পর ২৭ বছর ধরে যে স্বপ্ন ধাওয়া করছিল সাউথ আফ্রিকা, এবার তা বাস্তবে পরিণত হলো।
প্রথম ইনিংসে রানের খাতা খোলার আগেই আউট হয়েছিলেন এইডেন মার্করাম। দ্বিতীয় ইনিংসে অবশ্য প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও মিচেল স্টার্কের মতো পেসারদের সামলালেন দারুণভাবে। ২৮২ রানের লক্ষ্য তাড়ায় মার্করাম একাই খেললেন ১৩৬ রানের ইনিংস। ডানহাতি ব্যাটারের ওমন ইনিংসেই ২৭ বছর পর আইসিসির টুর্নামেন্টের ফাইনাল জিতল সাউথ আফ্রিকা। দেশকে চ্যাম্পিয়ন বানিয়ে মার্করাম জানালেন কখনো এর চেয়ে দামি রান করেননি তিনি।
রায়ান রিকেলটন ও উইয়ান মুল্ডার ফিরলেও এইডেন মার্করামের সেঞ্চুরির সঙ্গে টেম্বা বাভুমার হাফ সেঞ্চুরিতে ম্যাচের নিয়ন্ত্রণটা সাউথ আফ্রিকার কাছেই ছিল। বহু বছরের আক্ষেপ ঘুচিয়ে চ্যাম্পিয়ন হতে শেষের দুদিনে প্রোটিয়াদের প্রয়োজন ছিল মাত্র ৬৯ রান, হাতে ৮ উইকেট। তৃতীয় দিনের সকালেই ব্যাটারদের জন্য স্বর্গ হয়ে উঠেছিল লর্ডসের উইকেট। তবুও দলটার নাম সাউথ আফ্রিকা বলেই আশার সঙ্গে ভয়ও ছিল খানিকটা। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই ভয়ও উঁকি দিচ্ছিল বারংবার।
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিন থেকেই লর্ডসে ছড়ি ঘুরিয়েছেন বোলাররা। টেস্টের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে যেন ব্যাটে-বলের এক অসম লড়াই চলছে। লর্ডসের পিচ যেন হয়ে উঠেছে ব্যাটারদের বধ্যভূমি। এমন পরিস্থিতিতেই ব্যাট হাতে নজির দেখিয়েছেন মিচেল স্টার্ক। তার ব্যাটে ভর করেই সাউথ আফ্রিকাকে ২৮১ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে অজিরা।
জমে উঠেছে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। দুই দিন শেষেই দুই দলের মিলিয়ে ২৮ উইকেটের পতন হয়েছে। ফলে ধরেই নেয়া যাচ্ছে ফাইনাল ম্যাচটি নাটকীয় কিছু না হলে পঞ্চম দিনে যাচ্ছে না। লর্ডসে প্রথম দিনের নায়ক ছিলেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা।
লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিনটি বোলারদের। বিশেষ করে বলতে গেলে কাগিসো রাবাদা ও মিচেল স্টার্কের। এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে রাবাদার বোলিং তোপে ২১২ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। জবাবে খেলতে নেমে ৪ উইকেট হারিয়ে ৪৩ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে প্রোটিয়ারা।
অস্ট্রেলিয়ার টেস্ট ব্যাটার মার্নাস ল্যাবুশেন প্রথমবারের মতো ইনিংস শুরু করতে যাচ্ছেন। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে উসমান খাওয়াজার সঙ্গে ওপেনিংয়ে দেখা যাবে তাকে। এর আগে ক্যারিয়ারের প্রায় সব ম্যাচেই তিন নম্বরে ব্যাট করেছেন তিনি।
টেস্ট দলে ফেরার আট মাস পর একাদশে জায়গা পেয়েছেন লুঙ্গি এনগিডি। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাকে নিয়ে খেলবে সাউথ আফ্রিকা। সবশেষ টেস্টের একাদশ থেকে কেবল একটি পরিবর্তন এনেছে দলটি।
ক্রিকেট ইতিহাসের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্বীকৃতিগুলোর একটি— আইসিসি হল অব ফেমে যুক্ত হলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, অস্ট্রেলিয়ার মারকুটে ওপেনার ম্যাথু হেইডেন ও সাউথ আফ্রিকার ইতিহাসের সফলতম অধিনায়ক গ্রায়েম স্মিথ।
চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকার বিপক্ষে খেলবে ভারত। কয়েক মাস বাকি থাকলেও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্ট এবং সাউথ আফ্রিকার প্রথম টেস্টের ভেন্যু পরিবর্তন করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।