ভারতের কোচ হতে তৈরি সৌরভ
পশ্চিমবঙ্গের রাজনীতিতে সৌরভ গাঙ্গুলিকে নিয়ে জল্পনা নতুন নয়। অতীতে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, দুই দলই ভারতের এই কিংবদন্তি অধিনায়ককে নিজেদের দলে টানার চেষ্টা করেছে একাধিকবার। কিন্তু সৌরভ বরাবরই রাজনীতির মাঠ থেকে নিজেকে দূরে রেখেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি আবারও স্পষ্ট করে দিলেন, তার লক্ষ্য বিধানসভা বা মুখ্যমন্ত্রীর চেয়ার নয়, বরং ভারতীয় ক্রিকেট দলের ড্রেসিংরুমে জায়গা করে নিতে চান সুযোগ পেলে।