ভারতের এই দলকে হারানো কঠিন: স্টোকস
পরপর দুই টেস্টে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন বেন স্টোকস। লর্ডসের পর ম্যানচেস্টারেও সেরা খেলোয়াড় হয়েছেন ইংল্যান্ড অধিনায়ক। কিন্তু পুরস্কার পেলেও এবার আর আনন্দ পাননি তিনি। কারণ ম্যাচ জিততে পারেনি তার দল।
পরপর দুই টেস্টে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন বেন স্টোকস। লর্ডসের পর ম্যানচেস্টারেও সেরা খেলোয়াড় হয়েছেন ইংল্যান্ড অধিনায়ক। কিন্তু পুরস্কার পেলেও এবার আর আনন্দ পাননি তিনি। কারণ ম্যাচ জিততে পারেনি তার দল।
সেঞ্চুরি থেকে তখন ১১ রান দূরে রবীন্দ্র জাদেজা! তিন অঙ্ক ছুঁতে আরেক ব্যাটার ওয়াশিংটন সুন্দরের চাই ২০ রান। ম্যানচেস্টার টেস্টের শেষদিনের শেষ বিকেলে তখনো বাকি ১৫ ওভারের খেলা। এমন সময় ওয়াশিংটন ও জাদেজার কাছে গিয়ে হাত মেলাতে চাইলেন বেন স্টোকস। জয়ের সম্ভাবনা না থাকায় ড্র মেনে নিয়েই ইংল্যান্ডের অধিনায়ক এগিয়ে গিয়েছিলেন, সেটা বুঝতে বাকি থাকার কথা নয়। তবে ভারতের দুই ব্যাটারের কেউই হাত মেলালেন না। পরোক্ষণেই আম্পায়ারের কাছে গিয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানালেন স্টোকস। তাতেও কাজ হলো না।
চতুর্থ দিনের শেষ বিকেলে থেকেই মাটি কামড়ে উইকেটে পড়েছিলেন শুভমান গিল। প্রথম ইনিংসে ইংল্যান্ডের চেয়ে ৩১১ রানে পিছিয়ে থাকার সঙ্গে রানের খাতা খোলার আগেই ২ উইকেট হারানো ভারতকে উদ্ধার করতে ওমন ব্যাটিংয়ের বিকল্প ছিল না ডানহাতি ব্যাটারের। শেষের দিনের সকালে ১৯২ বলে ৯০ রানে পৌঁছান ভারতের অধিনায়ক। নব্বই ছোঁয়ার পর আবারও সাবধানী হয়ে উঠলেন গিল। সেঞ্চুরি পেতে পরের ১০ রান করলেন ৩৬ বলে।
টেস্ট ক্রিকেটে রানের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছেন জো রুট। গত শুক্রবার একদিনেই তিনি টপকে যান রাহুল দ্রাবিড়, জ্যাক কালিস ও রিকি পন্টিংকে। বর্তমানে রুটের সামনে শুধুই শচিন টেন্ডুলকার, যার সংগ্রহ ১৫,৯২১ রান। রুট পিছিয়ে রয়েছেন দুই হাজার ৫১২ রানে।
এশিয়া কাপের সূচি চূড়ান্ত হওয়ার পর আবারও আলোচনায় এসেছে ভারত-পাকিস্তান ম্যাচ। আসন্ন সেপ্টেম্বর মাসে টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত এই প্রতিযোগিতায় ভারত ও পাকিস্তান রয়েছে একই গ্রুপে। ১৪ সেপ্টেম্বর মুখোমুখি হবে দুই দল।
এশিয়া কাপ কোন সময়ে আয়োজিত হবে সেই প্রশ্ন উঠেছিল সাম্প্রতিক সময়ে। তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) প্রধান মহসিন নাকভি শনিবার নিশ্চিত করেছেন এই প্রতিযোগিতা শুরু হচ্ছে ৯ সেপ্টেম্বর। সম্ভাবনা রয়েছে এশিয়া কাপে তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান।
৩১১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই বিপদে পড়ে ভারত। ক্রিস ওকসের পরপর দুই বলে ইয়াশভি জয়সাওয়াল ও সাই সুদর্শান ফিরে যান শূন্য রানে। তবে প্রথম সেশন কাটিয়ে দ্বিতীয় ও তৃতীয় সেশনে পরিস্থিতি সামলে নিয়েছেন লোকেশ রাহুল ও শুভমান গিল।
সবশেষ কয়েক বছরে নিয়মিতই চোটের সঙ্গে লড়াই করতে হচ্ছে জসপ্রিত বুমরাহকে। শরীরের উপর চাপ কমাতে ইংল্যান্ড সফরে ডানহাতি পেসারকে তিন টেস্ট খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। হেডিংলি ও লর্ডসের পর ম্যানচেস্টার টেস্টে খেলছেন তিনি। তবে সিরিজের চতুর্থ টেস্টে প্রত্যাশিত বোলিংয়ে প্রতিপক্ষকে চেপে ধরতে পারেননি বুমরাহ। হেডিলিং ও লর্ডসের তুলনায় ম্যানচেস্টার টেস্টে গতি কমে যাওয়ায় তাকে নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকে। মোহাম্মদ কাইফ মনে করেন, এভাবে চলতে থাকলে দ্রুতই টেস্ট থেকে অবসর নিতে পারেন বুমরাহ।
আসন্ন এশিয়া কাপ নিয়ে ধোঁয়াশা অনেকটাই কেটে গেছে। কদিন আগেই ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সাধারণ সভা। এই সভায় যদিও এশিয়া কাপ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে ক্রিকেট পোর্টাল ক্রিকবাজ জানিয়েছে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা হতে পারে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ঘিরে বিপদ যেন থামছেই না। ৪ জুন আইপিএলের শিরোপা উদ্যাপনের দিন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে ভিড়ের চাপে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যু এবং অন্তত ৭০ জন আহত হওয়ার ঘটনায় দলটির বিপক্ষে অভিযোগ এনেছে কর্ণাটক রাজ্য সরকার। গ্রেপ্তার করা হয়েছে ফ্র্যাঞ্চাইজির বিপণনপ্রধান নিখিল সোসালেকে। এমনকি দলের তারকা খেলোয়াড় বিরাট কোহলির বিরুদ্ধেও অভিযোগ রয়েছে।
২০২২ সালের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত ভারতের সবচেয়ে সফল স্পিনার কুলদীপ যাদব। এই সময়ে তিনি ২০.৭৪ গড়ে নিয়েছেন ১১৮টি উইকেট। তবুও অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির চতুর্থ টেস্টে তাকে দলে না রেখে সুযোগ দেয়া হয়েছে দুই অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর ও শার্দুল ঠাকুরকে। এই সিদ্ধান্ত নিয়েই শুরু হয়েছে বিতর্ক।
ভারতের বিপক্ষে চলমান ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে ক্যারিয়ারের ৩৮তম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন জো রুট। ১৭৮ বলে ১৫০ রানের এই ইনিংসটি তাকে নিয়ে গেছে টেস্ট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটারদের কাতারে। আগের টেস্টে লর্ডসে করেছিলেন ১০৪ রান। ম্যানচেস্টারে সেই ধারাবাহিকতাই বজায় রাখলেন সাবেক ইংলিশ অধিনায়ক।