বেঙ্গলের সভাপতি হওয়ার দৌড়ে সৌরভ গাঙ্গুলি
ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী আবারো ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি পদে লড়বেন। ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’কে দেয়া এক সাক্ষাৎকারে এমনটা নিজেই জানান সৌরভ।
ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী আবারো ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি পদে লড়বেন। ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’কে দেয়া এক সাক্ষাৎকারে এমনটা নিজেই জানান সৌরভ।
৫ ম্যাচের ১০ ইনিংসে ৭৫.৪০ গড়ে ৭৫৪ রান! অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে শুভমান গিলের আছে চারটা সেঞ্চুরিও। তবে ইংল্যান্ড সফরে ভারতের অধিনায়কের চেয়ে রবীন্দ্র জাদেজাকে এগিয়ে রাখছেন অজয় জাদেজা। ভারতের সাবেক ক্রিকেটারের চোখে ইংল্যান্ডে বিপক্ষে গিলের চেয়েও বেশি ধারাবাহিক ছিলেন জাদেজা।
ভারতের বিপক্ষে পুরো সিরিজেই ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করেছেন বেন স্টোকস। তবে বাইসেপস টেন্ডনের চোটে ওভাল টেস্টে খেলতে পারেন ইংল্যান্ডের অধিনায়ক। মাইকেল ভন মনে করেন, ইংলিশ এই অলরাউন্ডার যদি থাকতো তাহলে সিরিজের শেষ টেস্টেও জিততো স্বাগতিকরা।
ইংল্যান্ডের বিপক্ষে পুরো সিরিজ জুড়েই ব্যাট হাতে অপ্রতিরোধ্য ছিলেন শুভমান গিল। পাঁচ ম্যাচের সিরিজে গিল মোট ৭৫৪ রান করেছেন, গড় ছিল প্রায় ৮৩.৭৮। অন্যদিকে ইংল্যান্ডের হয়ে ফর্মের তুঙ্গে ছিলেন হ্যারি ব্রুক। ৪৮১ রান করেছেন তিনি ৫৩.৪৪ গড়ে। এমন পারফরম্যান্সে দুজনই সিরিজ সেরার পুরষ্কার ভাগাভাগি করেছেন।
গাস অ্যাটকিনসনের স্টাম্প উড়িয়ে ভারতকে নাটকীয় ৬ রানের জয় এনে দিয়েছেন মোহাম্মদ সিরাজ। সদ্য সমাপ্ত সিরিজে এটি ছিল সিরাজের পঞ্চম দ্রুততম ডেলিভারি। যা এসেছে এসেছে পাঁচ টেস্টে মোট ১৮৫.২ ওভার বল করার পর। সিরিজে ২৩ উইকেট নিয়ে সিরাজই হয়েছেন সর্বোচ্চ উইকেটশিকারি।
ছোট দলগুলোর টেস্ট ক্রিকেটে অংশগ্রহণ আরও সহজ করতে চারদিনের টেস্টের অনুমোদন দেয়ার পরিকল্পনা করছে আইসিসি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৭-২৯ চক্রে এ নিয়ম কার্যকর হতে পারে বলে জানিয়েছিল প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
ওভাল টেস্টে নাটকীয় জয়ে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি ২-২ ড্র করেছে ভারত। এই জয়কে ভারতের তরুণ্য নির্ভর দলের সেরা অর্জন মনে করছেন লোকেশ রাহুল। সিরিজের প্রতিটি ম্যাচই ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। একটি মাত্র ম্যাচ হয়েছে ড্র। আর বাকি সবকটি ম্যাচেই ফল এসেছে।
দারুণ বোলিং করে ওভাল টেস্টে একাই ইংল্যান্ড দলকে কোণঠাসা করে দিয়েছিলেন মোহাম্মদ সিরাজ। তবে হ্যারি ব্রুকের ক্যাচ মিস সিরাজকে বানিয়ে দিতে পারত খলনায়ক। বাউন্ডারি লাইনে ক্যাচ ধরেও সীমানায় রা দিয়ে ছক্কা বানিয়ে এই ইংলিশ ব্যাটারকে তিনি ব্যক্তিগত ১৯ রান দিয়েছিলেন জীবন।
নাটকীয়তা, টানটান উত্তেজনা কোনো কিছুরই যেন কমতি ছিল না ওভাল টেস্টে। শেষ পর্যন্ত স্নায়ুর লড়াইয়ে জিতে ইংল্যান্ডের সঙ্গে সিরিজ ড্র করেছে ভারত। ভারতের দেয়া ৩৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩৬৭ রানে থামে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ব্যাটিং না করলেও দ্বিতীয় ইনিংসে ভাঙা হাত নিয়েই নেমেছিলেন ইংলিশ ক্রিকেটার ক্রিস ওকস। তবে তাতেও দল জিততে পারেনি।
ওভালে পঞ্চম টেস্টের চতুর্থ দিন এক সময় ম্যাচ ভারতের হাত থেকে বেরিয়ে যাচ্ছিল। তবে শেষ বিকেলে পেসার মোহাম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণার ধারালো স্পেলে ঘুরে দাঁড়ায় ভারত। চতুর্থ দিন শেষে ম্যাচ আবারও সমতায় ফিরে আসে।
ওভালে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার চলতি টেস্ট ম্যাচে শেষদিনে কেবলই রোমাঞ্চের অপেক্ষা। ইংল্যান্ডের দরকার ৩৫ রান, ভারতের নিতে হবে ৪ উইকেট। ম্যাচের ভারসাম্য যদিও স্বাগতিকদের দিকেই ঝুঁকে আছে।
প্রসিধ কৃষ্ণার শর্ট লেংথ ডেলিভারিতে পুল করে ছক্কা মারতে চাইলেন হ্যারি ব্রুক। ব্যাটে-বলে টাইমিংটা ঠিকঠাক না হওয়ায় ডিপ স্কয়ার লেগে মোহাম্মদ সিরাজের হাতে ক্যাচ। সীমানা ঘেঁষে সিরাজও ক্যাচটা নিলেন ভালোভাবেই। তবে ক্যাচ নিয়ে পরোক্ষণেই শরীরের ভারসাম্য ঠিক রাখতে পারলেন না। বল নিয়েই সীমানা পেরিয়ে গেলেন সিরাজ। জীবন পাওয়ার সঙ্গে ছয় রান যোগ হয় ব্রুকের নামের পাশে। ইংলিশ ব্যাটার সুযোগটা কাজে লাগালেন মনে রাখার মতো করেই।