পাকিস্তানের ২ ক্রিকেটারের বিরুদ্ধে আইসিসিতে ভারতের নালিশ
এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে হাত মেলাতে দেখা যায়নি। এ নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। এবার পাকিস্তানের দুই ক্রিকেটারের বিরুদ্ধে আইসিসির কাছে অনানুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।