মাঠে নামার আগে ভারতকে হুঙ্কার স্যামির
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের লড়াই চলছে এখনও। এরই মধ্যে সেমি ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকা। শেষ দল হিসেবে সেমি ফাইনালে কে যাবে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। লড়াইয়ে আছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। তবে এই দুই দলের শেষ ম্যাচেই নির্ধারণ হবে কে যাচ্ছে সেমি ফাইনালে।