এবারের এশিয়া কাপ ৮ দলের
৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এবারের এশিয়া কাপ। ভারতীয় সংবাদমাধ্যমগুলো প্রকাশ করছে এমনই সংবাদ। টুর্নামেন্টটি আয়োজন করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। সেক্ষেত্রে দুবাই এবং আবুধাবিতেই হতে পারে সমস্ত ম্যাচ।
৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এবারের এশিয়া কাপ। ভারতীয় সংবাদমাধ্যমগুলো প্রকাশ করছে এমনই সংবাদ। টুর্নামেন্টটি আয়োজন করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। সেক্ষেত্রে দুবাই এবং আবুধাবিতেই হতে পারে সমস্ত ম্যাচ।
ওল্ড ট্র্যাফোর্ডে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির প্রথম দিনটা মিশ্র অভিজ্ঞতায় পার করল ভারত। শুরুতে লোকেশ রাহুল ও ইয়াশভি জয়সাওয়ালের দারুণ উদ্বোধনী জুটি ভারতের ভিত গড়ে দিলেও, মধ্য সেশনে ইংল্যান্ডের ফিরে আসা আর ঋষভ পান্তের ভয়ানক চোট দিনটির সমস্ত আলো কেড়ে দেয়। ভারত দিন শেষ করেছে চার উইকেটে ২৬৪ রান নিয়ে।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে ঢাকায় আসছেন বিসিসিআইয়ের কেউ! এমনটা নিশ্চিত ছিল আগে থেকেই। ভারতের মতো ভেন্যু নিয়ে আপত্তি জানায় আফগানিস্তানও। যদিও আলোচনার প্রেক্ষিতে শেষ পর্যন্ত এসিসি সভায় যোগ দিতে রাজি হয়েছে তারা। ২৪ ও ২৫ জুলাই হতে যাওয়া সভায় অংশগ্রহণ করতে রাতেই বাংলাদেশ আসছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রতিনিধিরা।
ফ্র্যাঞ্চাইজি লিগের চ্যাম্পিয়নদের নিয়ে এক সময় অনুষ্ঠিত হতো চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি। তবে ক্রিকেটপ্রেমীদের আগ্রহের অভাব ও পৃষ্ঠপোষকদের অনাগ্রহের ২০১৪ সালের পর থেকে মাঠে গড়াচ্ছে না টুর্নামেন্টটি। যদিও বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপ নামে ক্লাব বিশ্বকাপকে ফেরানোর আলোচনা করছে ভারত এবং ইংল্যান্ড। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালেই মাঠে গড়াতে পারে টুর্নামেন্টটি।
২৪ ও ২৫ জুলাই ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। যদিও এই সভায় অংশ না নেয়ার ঘোষণা দিয়েছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এমনটাই সংবাদ প্রকাশ করেছিল ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম।
টেস্ট চ্যাম্পিয়নশিপের গত আসরে স্লো ওভার রেটের কারণে একাধিক ম্যাচে পয়েন্ট হারাতে হয়েছিল ইংল্যান্ডকে। এর খেসারৎ হিসেবে ফাইনালে খেলা থেকে বঞ্চিত হয়েছিল বেন স্টোকসের দল। গত চক্রে অ্যাশেজ সিরিজে চার ম্যাচে ১৯ ও নিউজিল্যান্ডের বিপক্ষে এক ম্যাচে ৩ পয়েন্ট কাটা যায় দলটির।
লর্ডসে ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টে মাঠের মধ্যে ম্যাচজুড়ে ছিল টানটান উত্তেজনা। সেই অভিজ্ঞতাকে ‘মজার’ বলে বর্ণনা করেছেন ইংল্যান্ডের সহ-অধিনায়ক হ্যারি ব্রুক। তার মতে এই চাপই সফরকারী দলকে কোণঠাসা করে দেয় এবং ম্যাচের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখে।
দীর্ঘ আট বছর পর টেস্ট খেলতে চলেছেন ইংলিশ স্পিনার লিয়াম ডসন। ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টে ইংল্যান্ড দলে একমাত্র পরিবর্তন হিসেবে ওল্ড ট্র্যাফোর্ডে মাঠে নামবেন তিনি। সোমবার ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ইংল্যান্ডের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে দুঃসংবাদ শুনল ভারত। চোট পেয়েছেন দলের অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি। বাম পায়ের হাঁটুর চোটের কারণে শেষ দুই টেস্ট থেকে ছিটকে গেছেন তিনি। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) বিষয়টি নিশ্চিত করেছে। ২১ বছর বয়সী এই ক্রিকেটার দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন।
আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের সবশেষ তিন চক্রের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে ইংল্যান্ডের ওভাল, সাউদাম্পটন ও লর্ডসে। টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী তিন আসরের ফাইনাল আয়োজনের স্বত্ব পেতে আগ্রহ প্রকাশ করে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তবে ভারতের এমন আগ্রহে সম্মতি দেয়নি আইসিসি। আগামী তিন চক্রের ফাইনাল আয়োজনের স্বত্বও ইংল্যান্ডকে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে দুই সেঞ্চুরি করেছিলেন ইয়াশভি জয়সাওয়াল। ইংল্যান্ড মাটিতে নিজের খেলা প্রথম টেস্টেও সেঞ্চুরি করেছেন তিনি। চলতি সফরে একটি সেঞ্চুরির সঙ্গে একটি হাফ সেঞ্চুরিও পেয়েছেন তিনি। তবে সঞ্জয় মাঞ্জরেকার মনে করেন, জয়সাওয়ালের চেয়ে ঋষভ পান্তকে বেশি ভয় ইংল্যান্ড।
১৭ বছর ধরে আইপিএল ট্রফির জন্য অপেক্ষা করা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) অবশেষে ২০২৫ আসরে শিরোপা জিতে নিয়েছে। দীর্ঘ এই যাত্রায় দলের অন্যতম নির্ভরতার নাম ছিলেন বিরাট কোহলি। শুধু ব্যাট হাতে নয়, ড্রেসিংরুমেও দলের কৌশলগত দিকগুলোতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।