ওভালে খেলবেন না বুমরাহ
ভারতের হয়ে ওভালে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে খেলবেন না জসপ্রিত বুমরাহ। বৃহস্পতিবার শুরু হতে যাওয়া ম্যাচটির আগে এই পেসারকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআইয়ের মেডিকেল টিম।
ভারতের হয়ে ওভালে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে খেলবেন না জসপ্রিত বুমরাহ। বৃহস্পতিবার শুরু হতে যাওয়া ম্যাচটির আগে এই পেসারকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআইয়ের মেডিকেল টিম।
২০২৫ আইপিএলে হতাশাজনক পারফরম্যান্সের পর প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে কলকাতা নাইট রাইডার্স। যদিও ২০২৪ আইপিএলে দলটির শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন ভারতীয় এই কোচ। দীর্ঘ ১০ বছরের শিরোপা খরা ঘুচানো এই কোচকে আর দেখা যাবে না কলকাতার ডাগ আউটে।
ইংল্যান্ডের মাটিতে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে ভারত। চার টেস্ট শেষে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড। শেষ টেস্ট জিততে না পারলে সিরিজ হাতছাড়া হবে ভারতের। এমন অবস্থাতেই ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর এবং দ্য ওভালের গ্রাউন্ডসম্যান লি ফোর্টিসের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) এক সময় বিরাট কোহলিকে সরিয়ে পার্থিব প্যাটেলকে অধিনায়ক করার পরিকল্পনা করেছিল। এমন দাবি করেছেন দলটির সাবেক অলরাউন্ডার মঈন আলী।
ওয়ানডেতে নারী ব্যাটারদের র্যাঙ্কিংয়ে স্মৃতি মান্ধানা ও লরা উলভার্টকে টপকে শীর্ষে জায়গা করে নিয়েছেন ন্যাট সিভার-ব্রান্ট। তিনি ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে দারুণ খেলার পুরষ্কার পেয়েছেন। মঙ্গলবার নারী ক্রিকেটারদের হালনাগাদকৃত র্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
ইংল্যান্ড ও ভারতের মধ্যকার ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে পাকিস্তানের সবুজ জার্সি পরে মাঠে প্রবেশ করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন এক দর্শক। নিরাপত্তাকর্মীরা তাকে ওই জার্সি ঢেকে রাখতে বললে তিনি ক্ষুব্ধ হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত স্টেডিয়াম ত্যাগ করেন। ঘটনার তদন্ত শুরু করেছে আয়োজক ক্লাব ল্যাঙ্কাশায়ার।
ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে দুর্দান্ত সেঞ্চুরির মাধ্যমে ভারতের গুরুত্বপূর্ণ ড্র'য়ে বিশাল ভূমিকা রাখেন ওয়াশিংটন সুন্দর। তবে এমন পারফরম্যান্সের পরও জাতীয় দলে তার অনিয়মিত উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন তার বাবা এম সুন্দর। ছেলেকে নিয়মিত সুযোগ না দেয়ায় নির্বাচকদের সমালোচনা করেছেন তিনি।
ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে ইংল্যান্ড সফরের সব টেস্টে খেলবেন না জসপ্রিত বুমরাহ! ডানহাতি পেসারের শরীরের ওপর চাপ কমাতেই বেছে বেছে তিন ম্যাচ খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। সিরিজের প্রথম চার টেস্টের তিনটিতে খেলে নিজের কোটা পূরণ করেছেন বুমরাহ। তবে ইংল্যান্ডের বিপক্ষে পিছিয়ে থাকায় সিরিজে ফিরতে শেষ টেস্টেও খেলানো হতে পারে তাকে। এমন ইঙ্গিতই দিয়েছেন গৌতম গম্ভীর।
ভারতের বিপক্ষে পঞ্চম টেস্টের জন্য ইংল্যান্ডের স্কোয়াডে ডাক পেয়েছেন জেমি ওভারটন। সারের হয়ে সম্প্রতি কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলেছেন এই ইংলিশ পেসার। ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের স্কোয়াডে এই একটিই পরিবর্তন এনেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনার পর পাকিস্তানের বিপক্ষে সব ধরনের ক্রিকেট বয়কটের আহ্বান জানিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। কিন্তু সময়ের ব্যবধানে সেই অবস্থান থেকে সরে এসেছেন ভারতের সাবেক এই অধিনায়ক।
ভারতের দ্বিমুখী মানসিকতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক লেগস্পিনার দানিশ কানেরিয়া। চলমান রাজনৈতিক উত্তেজনার মাঝেও এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলার সিদ্ধান্তে ভারতের আচরণের তীব্র সমালোচনা করেন তিনি।
ম্যানচেস্টার টেস্টে ঋষভ পান্তের ইনজুরির পর ফের আলোচনায় এসেছে, 'ম্যাচ চলাকালীন গুরুতর চোটে পড়া খেলোয়াড়ের বদলে কাউকে নামানো যাবে কি না'। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস এই ধারণার বিরুদ্ধে সোজাসাপটা অবস্থান নিলেও ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর জানান ইনজুরি রিপ্লেসমেন্ট চালু হওয়া এখন সময়ের দাবি।