কলম্বোতে পাকিস্তান, আর বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ
অবশেষে নারী ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী ৩০ সেপ্টেম্বর ভারত এবং শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ।
অবশেষে নারী ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী ৩০ সেপ্টেম্বর ভারত এবং শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ।
মায়ের অসুস্থতার খবরে আচমকা ইংল্যান্ড থেকে দেশে ফিরেছিলেন গৌতম গম্ভীর। টেস্ট সিরিজ শুরুর আগে ইংল্যান্ডে ফিরছেন ভারতের প্রধান কোচ। ১৭ জুন হেডিংলিতে ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন গম্ভীর।
অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি উন্মোচনের কথা ছিল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের চতুর্থ দিনে। কিন্তু লর্ডসে নির্ধারিত দিনে কোনো আনুষ্ঠানিক আয়োজন দেখা যায়নি। আহমেদাবাদে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার কারণে এই আয়োজন পিছিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ভারত ও পাকিস্তানের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন দীর্ঘদিনের। ক্রিকেটেও তার প্রভাব স্পষ্ট। গত বছরের ডিসেম্বরেই নির্ধারিত হয় নির্দিষ্ট সময় পর্যন্ত দুই দেশ একে অপরের মাটিতে খেলবে না। সেই অনুযায়ী, ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে ভারতে যাবে না পাকিস্তান। এরপর চলতি বছরের মে মাসে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় তৈরি হয়েছিল নতুন অনিশ্চয়তা।
সাউদাম্পটন এবং ওভালের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সবশেষ ফাইনাল হয়েছে লর্ডসে। তিনটি ফাইনালের ভেন্যুই ছিল ইংল্যান্ডে। পরবর্তী তিন ফাইনাল কোথায় আয়োজন করা হবে সেটা নিয়েই আপাতত আলোচনা চলছে। ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ সংস্করণের ফাইনাল আয়োজন করতে আগ্রহ দেখিয়েছে ভারত। তবে নানা দিক বিবেচনায় ভারতের আগ্রহে রাজী নয় আইসিসি। ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফ জানিয়েছে, পরের তিন ফাইনালও আয়োজনের দায়িত্ব পেতে যাচ্ছে ইংল্যান্ড।
সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হবে ইংল্যান্ড ও ভারতের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। আগামী ২০ জুন হেডিংলিতে হবে সিরিজের প্রথম টেস্ট। সিরিজ শুরুর আগে ধারাভাষ্য প্যানেলের তালিকা প্রকাশ করেছে সম্প্রচারক প্রতিষ্ঠান স্টার স্পোর্টস।
২০ জুন লিডসে শুরু হচ্ছে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজ। এই দুই দলের সিরিজ ইংল্যান্ডের মাটিতে হলে এর নামকরণ হয় পাতৌদি ট্রফি নামে। যদিও এবার সেই নাম বদলে ফেলা হয়েছে। এই সিরিজের নতুন নামকরণ করা হয়েছে টেন্ডুলকার-অ্যান্ডারসন ট্রফি নামে।
কদিন পরেই শুরু হচ্ছে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজ। এরই মধ্যে এই সিরিজ নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে। এই সিরিজ দিয়েই ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করবেন শুভমান গিল। ইংল্যান্ডের মাটিতে বোলারাই বেশি সুবিধা পেয়ে থাকেন। বিশেষ করে পেসাররা।
কদিন পরেই ভারতের বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট সিরিজ শুরু হচ্ছে। এই সিরিজে অংশ নিতে দলের সঙ্গেই ইংল্যান্ডে গিয়েছিলেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। তবে সিরিজ শুরুর আগেই তার ভারতে ফিরতে হয়েছে।
সাত বছর পর আবার জাতীয় দলে ফিরলেন করুন নায়ার। এক সময় ট্রিপল সেঞ্চুরি করে নজরে এলেও অনেকটা সময় জাতীয় দলের বাইরে থাকতে হয় এই ব্যাটারকে। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক রান করেও সুযোগ আসেনি। অবশেষে এবার জাতীয় দলে ফেরার পালা নায়ারের।
২০২৫ সালের আইপিএল চলাকালে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ভারতের দুই অভিজ্ঞ ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। অবসরের সময় ভারতের কোনো টেস্ট ম্যাচ চলছিল না, এমনকি বোর্ড অন কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াও (বিসিসিআই) তাদের জন্য কোনো বিদায়ী ম্যাচের আয়োজন করেনি।
কিছুদিন আগেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে ফেলেছেন বিরাট কোহলি। কিন্তু এখনও সেটা মানতে পারছেন না রবি শাস্ত্রী। ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ জানালেন, তার হাতে ক্ষমতা থাকলে ফের কোহলিকে টেস্ট অধিনায়ক করতেন তিনি।