ম্যাক্স-সিক্সটিতে মায়ামি ব্লেজের অধিনায়ক সাকিব
ম্যাক্স সিক্সটি টি-টেন লিগে মায়ামি ব্লেজের হয়ে খেলবেন সাকিব আল হাসান। এই দলের অধিনায়কত্বও পেয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে মায়ামি ব্লেজ দল।
ম্যাক্স সিক্সটি টি-টেন লিগে মায়ামি ব্লেজের হয়ে খেলবেন সাকিব আল হাসান। এই দলের অধিনায়কত্বও পেয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে মায়ামি ব্লেজ দল।
টানা দ্বিতীয়বারের মত গ্লোবাল সুপার লিগের (জিএসএল) ফাইনালে উঠেছে রংপুর রাইডার্স। সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালসকে আট রানে হারিয়ে আসরের ফাইনাল নিশ্চিত করেছে নুরুল হাসান সোহানের দল। দুবাইকে হারানোর কৃতিত্ব দলের বোলারদের দিচ্ছেন ইফতিখার আহমেদ।
সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে আট উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এ জয়ের ফলে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো কোনো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ জিতল টাইগাররা।
বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অবিচ্ছেদ্য অংশ হলেও শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ম্যাচে ছিলেন না শেখ মেহেদী। ডানহাতি অফ স্পিনারের জায়গায় ক্যান্ডি ও ডাম্বুলায় খেলেছেন মেহেদী হাসান মিরাজ। তবে সিরিজের শেষ ম্যাচে এসে মেহেদীকে একাদশে ফেরায়। নিজের প্রত্যাবর্তনের ম্যাচে ১১ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশকে জিতিয়ে হয়েছেন ম্যাচসেরা। সিরিজ জিতে লিটন দাস জানালেন, কলম্বোর উইকেট বিবেচনায় তারা আগেই ঠিক করে রেখেছিলেন তৃতীয় টি-টোয়েন্টিতে খেলবেন মেহেদী।
টেস্ট ও ওয়ানডে সিরিজে ব্যর্থতার পর কেউই ভাবেননি বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিততে পারবে। প্রথম টি-টোয়েন্টিতে হারের পর সেই ভাবনা আরও প্রবল হয়েছে। তবে দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে ঘুরে দাঁড়ানোর পর শেষ ম্যাচে দাপট দেখিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।
প্রথম দুই ম্যাচ শেষে বাংলাদেশ ও শ্রীলঙ্কার টি-টোয়েন্টি সিরিজ ছিল সমতায়। ফলে আর প্রেমাদাসায় শেষ ম্যাচে যে জিতবে তার হাতেই উঠবে সিরিজের শিরোপা। এমন অলিখিত ফাইনালেই শ্রীলঙ্কাকে ব্যাটে-বলে রীতিমতো উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। লিটন দাসের দল শেষ ম্যাচে জিতেছে ৮ উইকেটের বড় ব্যবধানে।
ওয়ানডে সিরিজেও প্রথম ম্যাচে হারার পর দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ জেতার আশা বাঁচিয়ে রেখেছিল বাংলাদেশ। তবে শেষ ওয়ানডেতে হেরে সেই আশা শেষ হয়ে যায়। তেমনি টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচ জিতে দারুণ কামব্যাক করে লিটন দাসের দল। শঙ্কা ছিল ওয়ানডে সিরিজের মতোই পরিণতি বরণ করতে হয় কিনা বাংলাদেশকে।
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের পর হোবার্ট হারিকেন্সকে হারিয়ে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসরের ফাইনালের খুব কাছে ছিল রংপুর রাইডার্স। এবার দুবাই ক্যাপিটালসকে আট রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করল নুরুল হাসান সোহানের দল। জিএসএলে এ নিয়ে টানা দুইবার ফাইনাল খেলতে যাচ্ছে সোহানের দল।
তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে আগামী আগষ্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। তবে ১৩ মাস পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন জসপ্রিত বুমরাহ-শুভমান গিলরা। ভারত না আসা ফাঁকা সময়ে জাতীয় দলের জন্য দেশের বাইরে ম্যাচ আয়োজনের চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন নাজমুল আবেদীন ফাহিম।
গত কয়েকবছর ধরে সাদা বলের ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করলেও জাতীয় দলের ওয়ানডে স্কোয়াডে জায়গা মিলছে না নুরুল হাসান সোহানের। বারবারই নির্বাচকদের চোখ এড়িয়ে যাচ্ছে তাকে। যদিও এমনটা মানতে নারাজ নাজমুল আবেদিন ফাহিম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যানের মতে, নির্বাচকদের নজর সোহানের ওপর বেশ ভালোভাবেই আছে।
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ বোলিং করেছেন রিশাদ হোসেন। বিশেষ করে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে অনবদ্য ছিলেন বাংলাদেশের এই লেগ স্পিনার। মাত্র ১৮ রানে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। আর তাতেই ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে উঠেছেন তিনি।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পৌঁছে গেছে পাকিস্তান দল। এই সিরিজ খেলতে এসে বেশ সতর্ক পাকিস্তান দল। বাংলাদেশ দলকে মোটেই হালকাভাবে নিচ্ছেন না দলটির অধিনায়ক সালমান আঘা।