৪ সেপ্টেম্বর কোয়াবের নির্বাচন, নির্বাচক কমিটিতে মিঠু-বাশার
বেশ কিছুদিন ধরেই ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) পুনর্গঠনের জন্য কাজ করে যাচ্ছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। কদিন আগেই ঘোষণা করা হয়েছিল আহ্বায়ক কমিটি। তবে নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির হাতে তারা ক্ষমতা তুলে দিতে যান। যারা কিনা কাজ করবেন ক্রিকেটারদের স্বার্থে কাজ করবেন।