আইচ-সাদমানের ঝড়ে মৌসুমে দ্বিতীয় জয় মেট্রোর
সাদমান ইসলাম এবং আইচ মোল্লার ঝড়ো ব্যাটিং এবং আবু হায়দার রনি ও শহিদুল ইসলামদের অসাধারণ বোলিংয়ে সিলেটকে ২৩ রানে হারিয়েছে ঢাকা মেট্রো। মৌসুমে এটি ঢাকা মেট্রোর দ্বিতীয় জয়। পয়েন্ট টেবিলে দলটি তিন নম্বরে।
সাদমান ইসলাম এবং আইচ মোল্লার ঝড়ো ব্যাটিং এবং আবু হায়দার রনি ও শহিদুল ইসলামদের অসাধারণ বোলিংয়ে সিলেটকে ২৩ রানে হারিয়েছে ঢাকা মেট্রো। মৌসুমে এটি ঢাকা মেট্রোর দ্বিতীয় জয়। পয়েন্ট টেবিলে দলটি তিন নম্বরে।
রবিবার নিজের ফেইসবুক পোস্টে সাকিব আল হাসান একটি ছবি শেয়ার করেন। সেখানে হাস্যজোল সাকিবকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পাশে ছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন শেষ হাসিনার জন্মদিন উপক্ষ্যে তাকে শুভেচ্ছা জানাতেই এই পোস্ট লিখেন তিনি।
অক্টোবরের শেষদিকে বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলতে আসবে ক্যারিবীয়রা। আসন্ন এই সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৫ অক্টোবর সীমিত ওভারের সিরিজ খেলতে বাংলাদেশে পৌছাবে ওয়েস্ট ইন্ডিজ দল।
এনসিএল টি-টোয়েন্টিতে দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহী বিভাগকে ৩০ রানে হারিয়েছে চট্টগ্রাম বিভাগ। এই ম্যাচে আগে ব্যাট করে চট্টগ্রাম ৬ উইকেট ১৫৫ রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে কোনো লড়াই উপহার দিতে পারেনি রাজশাহী। তাদের ইনিংস থামে ১২৫ রানে।
বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামি ৬ অক্টোবর। এর আগে ভোটার তালিকা চূড়ান্ত হয়েছে। কারা কারা প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন সেটাও অনেকটা নিশ্চিত হয়ে গেছে। পরিচালনা পর্ষদের নির্বাচনে এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন বর্তমান বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সহ-সভাপতি নাজমুল আবেদীন ফাহিম।
সাইড স্ট্রেইনের চোটে এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের বিপক্ষে খেলতে পারেননি লিটন দাস। একই চোটে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারছেন না বাংলাদেশের অধিনায়ক। তার জায়গায় আফগানিস্তান সিরিজের টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরতে যাচ্ছেন সৌম্য সরকার। যদিও সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার আগে ভিসা জটিলতায় পড়েছেন সৌম্য।
এনসিএল টি-টোয়েন্টিতে আলাউদ্দিন বাবুর অসাধারণ বোলিং এবং অনিক সরকারের হাফ সেঞ্চুরিতে বরিশালকে ছয় উইকেটে হারিয়েছে রংপুর। এ দিন বল হাতে মাত্র ১৬ রান খরচায় পাঁচ উইকেট নেন আলাউদ্দিন।
পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত। তবে ট্রফি নেয়া না নেয়া নিয়ে এক নাটক মঞ্চায়ন হয়েছে এশিয়া কাপের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে। নিয়ম অনুযায়ী এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতির হাত থেকে শিরোপা বুঝে নেয়ার কথা ছিল ভারতের। তবে তারা পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই চেয়ারম্যানের হাত থেকে পুরষ্কার নিতে চায়নি।
চলছে এশিয়া কাপের ফাইনাল। মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। বাংলাদেশের দর্শকরাও এই ম্যাচে দিয়েছেন ডুব। এমন সময়ই দুটি স্ট্যাটাস বাংলাদেশের দর্শকদের নিশ্চিতভাবেই দৃষ্টি কেড়ে নিয়েছে। একজন বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান, আরেকজন বাংলাদেশের অন্তর্বর্তীকালিন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া।
অমিত হাসান ও আসাদুল্লা আল গালিবের জোড়া হাফ সেঞ্চুরিতে ভর করে ঢাকা বিভাগের বিপক্ষে ৭ উইকেটে ১৩৪ রান সংগ্রহ করেছিল সিলেট বিভাগ। সেই লক্ষ্য ৯ উইকেট ও ১৮ বল হাতে রেখেই পেরিয়ে গেছে ঢাকা। সিলেটকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নিয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনের দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে নির্বাচন নিয়ে আইনি জটিলতা দেখা দিয়েছিল। ঘটনা শুরু হয় ১৮ সেপ্টেম্বর, যখন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব বরাবর এক চিঠি পাঠান। সেখানে বলা হয়, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর মনোনয়নের ক্ষেত্রে অ্যাডহক কমিটির সদস্যদের মধ্য থেকেই নাম প্রেরণ করতে হবে।
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোটের কারণে ১৬ সদস্যের এই স্কোয়াড থেকে বাদ পড়েছেন লিটন দাস। তার জায়গায় দলে ঢুকেছেন সৌম্য সরকার। আফগানিস্তান সিরিজে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব সামলাবেন জাকের আলী অনিক।