আমি ফিনিশার, আমার কাজই মারা: শামীম
শেখ মেহেদী আউট হয়ে ড্রেসিং রুমে ফিরছেন আর শামীম হোসেন পাটোয়ারী উইকেট আসছেন। জাকের আলীর সঙ্গে জুটি গড়তে শামীম যখন উইকেটে এলেন তখন ১৪.২ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের রান ৭২! সেখান থেকে সফরকারীরা একশ ছুঁতে পারবেন কিনা সেটার শঙ্কা ঘুরপাক খাচ্ছে সমর্থকদের মনে। একটু পর জাকের বিদায় দিলে সেই শঙ্কা আরও ঘনীভূত হয়। তবে প্রথম ম্যাচে শামীম যেখানে শেষ করেছিলেন দ্বিতীয় টি-টোয়েন্টিতে যেন সেখান থেকেই শুরু করলেন।