পক্ষপাত না হয়ে সত্যিটা তুলে ধরার অনুরোধ ফারুকের
বোর্ড পরিচালকদের সঙ্গে আলোচনা না করেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এফডিআর থেকে ১২০ কোটি টাকা সরিয়েছেন ফারুক আহমেদ! বাংলাদেশের একটি জাতীয় দৈনিকের এমন খবরের পর নড়েচড়ে বসে সবাই। পরবর্তীতে জানা যায়, ১২০ কোটি নয় বিভিন্ন ব্যাংকে থাকা বিসিবির এফডিআরের ২৫০ কোটি টাকা সরানো কিংবা ট্রান্সফার করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের এমন অভিযোগের পর তা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয় বিসিবি।