আফ্রিকায় বিশ্বকাপ ফেরা বড় মাইলফলক: স্মিথ
দুই দশকেরও বেশি সময় পর আফ্রিকায় ফিরছে ওয়ানডে বিশ্বকাপ। আগামী বছরের আসরকে ঘিরে উচ্ছ্বসিত সাবেক সাউথ আফ্রিকা অধিনায়ক ও আইসিসি হল অব ফেমে থাকা ক্রিকেটার গ্রায়েম স্মিথ। তার বিশ্বাস, আফ্রিকায় বিশ্বকাপের প্রত্যাবর্তন শুধু এই অঞ্চলের জন্যই নয়, বিশ্ব ক্রিকেটের জন্যও বড় এক মাইলফলক হবে।