আবারও ব্যর্থ সাব্বির, জিসানের ঝড়ো ফিফটিতে সিরিজ জিতল এইচপি
সিরিজের প্রথম ম্যাচে মালয়েশিয়া বোলারদের বিপক্ষেও সুবিধা করতে পারেননি বাংলাদেশ হাই পারফরম্যান্সের ব্যাটাররা। এদিনও অনেকটা একই চিত্র দেখা গেলেও ব্যতিক্রম ছিলেন জিসান আলম। তার ২১ বলে ৫৭ রানের ঝড়ো ইনিংসে ভর করে মালয়েশিয়ার দেয়া ১০৬ রানের লক্ষ্য সহজেই টপকে যায় বাংলাদেশ এইচপি। ৭৪ বল বাকি থাকতেই সাত উইকেটের বড় জয় পায় তারা। এই জয়ে দুই ম্যাচ সিরিজে মালয়েশিয়াকে ২-০ তে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ এইচপি।