ইমরান খানের মুক্তি নিয়ে নড়েচড়ে বসেছে পরিবার
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান কারাবন্দি জীবনের তিন বছর পূর্ণ করতে যাচ্ছেন। দুর্নীতির মামলায় ২০২৩ সালে গ্রেপ্তার হওয়ার পর থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে একাকী অবস্থায় রয়েছেন তিনি। এ সময়ের মধ্যে জনসমক্ষে তার উপস্থিতি ছিল প্রায় নেই বললেই চলে।